মোঃ সাইদুর রহমান,বরগুনা প্রতিনিধি:
বরগুনার আমতলী উপজেলা ও পৌর যুবলীগের উদ্যোগে বরগুনা জেলা যুবলীগের নব-নির্বাচিত সভাপতি মো.রেজাউল করিম এটম ও সাধারন সম্পাদক মো. আবুল কালাম আজাদসহ কেন্দ্রীয় যুবলীগ ঘোষিত বরগুনা জেলা যুবলীগের নেতৃবৃন্দও কেন্দ্রীয় যুবলীগে নেতৃবৃন্দদের অভিনন্দন জানিয়ে উপজেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাত ৮ টায় সোমবার রাত ৮ টায় আব্দুল্লাহ সুপার মার্কেট থেকে মিছিল টি বের আমতলী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ের সামনে পথসভার মধ্যে দিয়ে শেষ হয়।
মিছিল ও পথসভায় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম বাদল প্যাদা, প্যানেল মেয়র মো. হবিবুর রহমান , সহসভাপতি সৈয়দ নাজমুল হক, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. আব্দুস সোবাহান লিটন, যুবলীগ নেতা পৌর কাউন্সিলর রিয়াজ উদ্দিন মৃধা, যুগ্ম সাধারন সম্পাদক মো. তালেব গাজী, যুবলীগ নেতা মো.তোফাজ্জেল হোসেন তপু , পৌর যুবলীগের সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম তিঠু, পৌর যুগ্ম সাধারণ সম্পাদক নিয়াজ মোর্শেদ ইমন, ক্রীড়া সম্পাদক মো. মিজানুর রহমান মিজান, যুবলীগ নেতা নিয়াজ মোর্শেদ তন্ময় মোল্লা প্রমুখ।
পথসভায় নেতৃবৃন্দ কেন্দ্রীয় যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ সাধারন সম্পাদক আলহাজ্ব মাইনুল হাসান খান নিখিল ও কেন্দ্রীয় নেতাদের বরগুনায় প্রকৃত যুবলীগ নেতাদের সমন্বয়ে কমিটি প্রধান করায় অভিনন্দন জানান। বক্তরা বরগুনার নবনির্বাচিত সভাপতি সম্পাদকসহ বরগুনা জেলা নেতৃবন্দকে আমতলী উপজেলা যুবলীগের বহু বছরের পুরনো কমিটি বাতিল করে সম্মেলনের মাধ্যমে প্রকৃত যুবলীগ নেতাকর্মীদের সমন্বয়ে কমিটি দেয়ার দাবী জানান।
























