গাজীপুর প্রতিনিধি, শফিকুল ইসলাম শামীমঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ দিবস উপলক্ষে গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের উদ্যোগে পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
৭ মার্চ সোমবার সকাল ১১:০০ টায় গাজীপুর মহানগর আওয়ামীলীগ কার্যালয়, জয়দেবপুরে প্রায় ৫ শতাধিক যুবলীগ নেতৃবৃন্দের উপস্থিতিতে গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক,কামরুল আহসান সরকার রাসেল এর নেতৃত্বে পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।
পতাকা উত্তোলন শেষে দোয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়।
এসময় উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের যুগ্ন আহবায়ক, সাইফুল ইসলাম, সুমন আহমেদ শান্ত বাবু,এস.এম আলমগীর হোসেন, আহ্বায়ক সদস্য, দেলোয়ার হোসেন দেলু,বাসন থানা জাতীয় শ্রমিকলীগের সভাপতি পদপ্রার্থী, মোঃ আব্দুস সোবাহান সহ গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের অন্যান্য নেতৃবৃন্দ এবং সকল ওয়ার্ডের সভাপতি- সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
























