নিজস্ব প্রতিবেদকঃ
ঢাকা কলেজস্থ নারায়ণগঞ্জ জেলা ছাত্রকল্যাণ
পরিষদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৬ এপ্রিল)নারায়ণগঞ্জ নাজিমুদ্দিন ভূইয়া কলেজে এই আয়োজন করা হয়।
ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও অত্র সংগঠনের প্রধান উপদেষ্টা জনাব ছাগীর আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা মন্ডলীর সদস্য ঢাকা কলেজের সাবেক শিক্ষার্থী রিফাত আহমেদ, কাওসার আহমেদ,লুৎফর রহমান,শাহজালাল মিয়া, শাহাদাৎ হোসেন, সোবহান খন্দকার টিটু,আবুল কালাম, অত্র সংগঠনের সভাপতি সৈয়দ আহমেদ,সিনিয়র সহ-সভাপতি রবিন,সহ-সভাপতি বায়েজিদ আহমেদ, যুগ্ম সম্পাদক- রিয়াদ, সাদ, সাংগঠনিক সম্পাদক-শামিম ওমর, শিহাব সুজন, মিরাজ মোল্লা, দপ্তর সম্পাদক-শাকির আহমেদ তৌকির, ধর্ম বিষয়ক সম্পাদক- মোতাহার হোসেন সমাজসেবা সম্পাদক- সাব্বির আহমেদ,সদস্য -শাহআলম ও সাধারন শিক্ষার্থী বৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ঢাকা কলেজস্হ নারায়ণগঞ্জ জেলা ছাত্র কল্যাণ পরিষদের সাধারন সম্পাদক তাহমিদ ইসলাম আকিব।
























