নিজস্ব প্রতিবেদকঃ
সোনারগাঁয়ের সাবেক সাংসদ ও সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়সার হাসনাতের নির্দেশনা অনুযায়ী যুবলীগ নেতা ও কাঁচপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি প্রার্থী আল-আমিন খান জিতু আজ বুধবার বিকেলে কাঁচপুর বিসিক শিল্পনগরী এলাকায় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ঘুরে ঘুরে রোজাদার ও অসহায় দুস্থদের মধ্যে ইফতার বিতরণ করেছেন।
যুবলীগ নেতা আল-আমিন খান জিতু বলেন, আমার নেতা আব্দুল্লাহ আল কায়সার হাসনাতের নির্দেশনায় মানবিক কার্যক্রম রোজাদারদের মধ্যে ইফতার বিতরণ করছি।কিছু দিন পর অসহায় দুস্থদের মাঝে ঈদ সামগ্রী ও ঈদ উপহার বিতরণ করবো।
ইফতার বিতরণ কালে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা যুবলীগ নেতা শাকিল আহমেদ,পল্টন থানা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ সভাপতি সানিল খান,ইফরাত খান,আইয়ুব খান,সোহেল খান,রাকিব,রায়হান,আকাশ,সুমন,নয়ন,অমিত প্রমুখ।
























