সোহেল কবির, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের পূর্বাচল আদর্শ সেবা সংস্থার উদ্যোগে আজ ২৭ এপ্রিল বুধবার সহ¯্রাধিক অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। পূর্বাচলের জনতা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বিতরণী সভায় সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি লুৎফর রহমান।
সভায় বক্তব্য রাখেন কাঞ্চন সলিমদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর মালুম, রূপগঞ্জ ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি আব্দুল হামিদ, ব্রাহ্মণখালী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মঞ্জুরুল ইসলাম, শিক্ষক আব্দুল হালিম মিয়া, আওয়ামীলীগ নেতা হাজী মানিক আলী, সংস্থার আব্দুল ওহাব ভুঁইয়া, সেলিম রেজা, কামরুল হাসান, রাশেদ ফকির, পারভেজ ফকির, মজিবুর খাঁন, তোফাজ্জল হোসেন মোল্লা, বিশ্বজিৎ চক্রবর্তী, নুরুল হক প্রধান, শাহারা সুলতানা, জাকারিয়া ভুঁইয়া, মশিউর রহমান রুমি প্রমুখ।
পরে দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
























