মোঃ আমিনুর রহমান,লালমনিরহাট প্রতিনিধিঃ
আজ ১৯ই জুন(শনিবার) বিকাল ৪ঘটিকায় রণজিৎ কুমার রায়( ৩২) নামের এক যুবকের বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয়েছে । মৃত্যু রণজিৎ কুমার লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের খালিসা গ্রামের শান্ত কুমার রায়ের ১ম পুত্র।
পারিবারিক সুত্রে জানা যায়, মৃত্য রণজিৎ কুমার ঘটনার দিন নিজ বাড়িতে বৈদ্যুতিক মর্টারে ধান মাড়াইয়ের কাজ করেছিল, এমতাবস্থায় মর্টার লুজ কানেকশন হওয়ায় ঠিক করতে গেলে বৈদ্যতিক তার জড়িয়ে ঘটনাস্থলে তিনি মারা যান। মৃত্যু কালে তিনি তার স্ত্রী ও ২ মেয়েকে রেখে যান। এব্যাপারে আইনি কোন ঝামেলা না থাকায় রাতে তাকে সুকান দিঘির শশ্বানে সৎকার করা হয়।
























