রানা মুহম্মদ সোহেল,(বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়া সদরের লাহিড়ী পাড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের আকলাজিয়া গ্রামের শাহানা বেগম (২০)নামে এক গৃহবধূ কে হত্যার অভিযোগ উঠেছে।
পরিবারের সদস্যদের দাবি তাদের মেয়েকে হত্যা করে মুখে বিষ দিয়ে আত্মহত্যা বলে চালানো চেষ্টা আকরা হয়েছে। এঘটনায় নিহতের ভাই বাদী হয়ে সদর থানায় গতকাল শনিবার রাতে একটি অভিযোগ করেছেন। সে একই ইউনিয়নের ০১ নং ওয়ার্ডের রায় মাঝিরা গ্রামের শফিকুল ইসলামের মেয়ে।
এ ঘটনার পর পরই গৃহবধূর স্বামীসহ পরিবারের অন্যান্য সদস্যরা পালিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, একই ইউনিয়নের ০১ নং ওয়ার্ডের রায় মাঝিরা গ্রামের শফিকুল ইসলামের মেয়ে শাহানা বেগম এর সঙ্গে আকলা জিয়া গ্রামের ঠান্ডা মিয়ার পুত্র এরশাদুল ইসলামের সঙ্গে গত ০৩ মাস পূর্বে বিয়ে হয়।
নিহতের বড় ভাই সোহাগের দাবি,
মাঝেমধ্যে তাদের কাছ থেকে যৌতুক দাবি করতো,তাদের দাবি যৌতুকের টাকার কারণেই তার বোনকে শনিবার দুপুরে হত্যা করে।।স্বামীসহ পরিবারের লোকজন পালিয়েছে।
অভিযোগ তদন্ত কর্মকর্তা আব্দুল মালেক জানিয়েছেন, ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত ভিকটিমকে হত্যা করা হয়েছে কিনা তা বলা কঠিন,তদন্ত রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর প্রকৃত রহস্য বেরিয়ে আসবে।
























