সোহেল কবির , রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
নারয়ণগঞ্জের রূপগঞ্জে সন্তানেরা বাবাকে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত ২৩ জুলাই গভীর রাতে উপজেলার তারাব পৌরসভার বরাব রসুলপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ২জনকে গ্রেপ্তার করেছে।
এজাহার সূত্রে জানা যায়, বরাব রসুলপুর এলাকার মৃত আব্দুল আলীর সাথে তার ছেলে কাউসার হোসেন, আব্দুল মান্নান, আব্দুল মান্নানের স্ত্রী রেহানা বেগম, মাহাবুবের স্ত্রী আমেনা বেগমের পারিবারিক কলহের সৃষ্টি হয়। শনিবার রাত ১১ টার দিকে কাউসার হোসেন তার মা আমেনা বেগমের উপর চড়াও হয়। তখন কাউসারের বাবা আব্দুল আলী তাদের ঝগড়া থামাতে যায়। তখন কাউসারের হাতে থাকা ছুরি দিয়ে আমেনা বেগমের হাতে আঘাত করে। এক পর্যায়ে ধস্তাধস্তির সময় আব্দুল আলী মাটিতে লুটে পড়লে ছেলে কাউসার ও তার মা আমেনা বেগমের পায়ে পিষ্ট হয়। পরে আব্দুল আলীকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় ইউএস বাংলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। একই সময় আহত আব্দুল মান্নানের স্ত্রী রেহানা বেগমকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ বিষয়ে মৃতের দ্বিতীয় ছেলে মো. ইব্রাহিম বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে পুলিশ কাউসার ও আব্দুল মান্নানকে গ্রেফতার করে রোববার জেলহাজতে প্রেরন করে।
























