রানা মুহম্মদ সোহেল,বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার শাজাহানপুরে ১৫ কেজি গাঁজাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত মো. মোকছেদুল ইসলাম (২৫) শাজাহানপুর উপজেলার মাদলা ইউনিয়নের পূর্বপাড়া শামসুল সরকারের ছেলে।
রবিবার (২৯ আগষ্ট) দিবাগত রাত সাড়ে ৩ টায় আটককৃত আসামিকে গ্রেপ্তার দেখিয়ে সকালে ১০ টার দিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এর আগে রোববার রাতে শাজাহানপুরে মাদলা এলাকায় নিজ বাসা থেকে গোপন সংবাদের ভিত্তিতে শাজাহানপুর থানা পুলিশ তাকে আটক করে।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ্ আল মামুন আটকের সত্যতা নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আটক আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে প্ররণ করা হয়েছে।
























