রানা মুহম্মদ সোহেল,বগুড়া প্রতিনিধি
বগুড়ায় স্কুল ছাত্রীর গোপনে ভিডিও ও সামাজিক মাধ্যমে তা ছেড়ে দেয়ার ঘটনায় মূল হোতাকে গ্রেফতার করা হয়েছে বগুড়া রেপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব
গ্রেফতারকৃত আসামি রাসেল।সে ওই এলাকারই বাসিন্দা বুধবার ৩০ নভেম্বর দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বগুড়া র্যাব কমান্ডার তৌহিদুল মবিন খান।
মঙ্গলবার রাত আড়াইটার দিকে ধুনট উপজেলার হাঁসখালী দেহপাড়া পশ্চিম কান্তনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য ধুনটের স্কুলপড়ুয়া এক ছাত্রীর আপত্তিকর ভিডিও গত ১৪ নভেম্বর গোপনে ধারণ করেন রাসেল। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করেন। এ ঘটনায় ২৭ নভেম্বর স্কুলছাত্রীর মা বাদী হয়ে মামলা করেন। এ ছাড়া বগুড়ায় র্যাব ক্যাম্পে একটি অভিযোগ দেন। অভিযোগের পর র্যাব অভিযান শুরু করে। এরই ধারবাহিকতায় রাসেলকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাসেল ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাকে মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।
























