মনিরুজ্জামান মনির,যশোর জেলা প্রতিনিধি:
যশোর শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে রিসোর্ট এন্ড হোটেল করা হয়েছে। রাজস্ব বাড়াতে পার্ক কর্তৃপক্ষ খান প্রোপার্টিজ নামে একটি প্রতিষ্ঠানকে রিসোর্ট এন্ড হোটেল হিসাবে ১০ বছরের জন্য সাবলিজ দিয়েছেন।
শনিবার (৪ ফেব্রুয়ারি) বিকালে শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে সাংবাদিকদের সাক্ষাত অনুষ্ঠান করা হয়। হোটেল এন্ড রিসোর্টে থাকছে বিভিন্ন সুযোগ-সুবিধা যেমন, একই সাথে ৩৬টি ফ্যামেলীর বসবাসের সুবিধা, পার্লার, সেলুন, জিমনেসিয়াম, বাঁচ্চাদের খেলার যায়গা, ওয়েটিং রুম, কমেনিটি সেন্টার এবং বিভিন্ন দেশী-বিদেশী রকমারী ফুট। এখানে মোট ৭৮টি বেডরুম রয়েছে। প্রতিটা রুমেই রয়েছে বাথরুম। শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কের আয়ের ১৮ শতাংশ সরকার পাচ্ছে এবং বাকি প্রায় ৮২ শতাংশ পাচ্ছে টেকসিটি।
অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে খান প্রোপার্টিস গুরুপের চেয়ারম্যান মাসুদুর খান বলেন, বিদেশ থেকে বিভিন্ন গেস্ট বা প্রোগ্রাম করতে যশোরে আসলে তাদের সকল সুযোগ-সুবিধা অর্থাৎ তাদের থাকা, খাওয়া, বিশ্রাম এবং নিরাপদের একটা ব্যাপার থাকে। এই বিদেশীদের জন্যই রিসোর্ট এন্ড হোটেল প্রতিষ্ঠানের মূল লক্ষ। তিনি বলেন, প্রধান মন্ত্রী শেখ হাসিনার সফটওয়্যার টেকনোলজি পার্ক নিয়ে যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য সফল করতে হলে এ হোটেলের প্রয়োজন। কারণ বিদেশ থেকে বিভিন্ন সফটওয়্যার ইনজিনিয়ার বা টেকনোলজি আসলে তাদের থাকার কোন সু-ব্যবস্থা যশোরে ছিলো না। বিদেশী অথিতিদের নিরাপত্তা সহকারে বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ায় রিসোর্ট এন্ড হোটেলের উদ্দেশ্য। যশোরে বিভিন দেশের ব্যবসায়ীরা সহজে ব্যবসা প্রতিষ্ঠান করতে পারে এবং এখানে এসে নিরাপত্তা সহকারে থাকতে পারে। প্রধান মন্ত্রী বিভিন্ন জেলাতেই আইটি পার্ক তৈরি করেছে, কিন্তু কথাও রিসোর্ট নাই। যশোরে এ রিসোর্ট করার মাধ্যমে আসা করা যায় যশোর বাসী অনেক লাভবান হবে।
এসময় রিসোর্ট এন্ড হোটেল সম্পার্কে যশোর শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কের জিএম মেজর সিকদার বিভিন্ন বিষয় নিয়ে বলেন, আমরা যদি কোন কিছু করতে চাই। তাহলে প্রয়োজন সকলের প্রচেষ্ঠা এবং সহযোগিতা। যশোরই হচ্ছে প্রথম ডিজিটাল জেলা এবং বাংলাদেশের মধ্যে সর্ব প্রথম যশোরেই শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি বা আইটি পার্ক তৈরি করা হয়। এটা আমাদের জন্য গর্ব। আমরা আরো মডেল করার চেষ্ঠা করছি। যাতে অন্য আরো ৩৯টি পার্ক যশোরকে ফলো করে।
























