রানা মুহম্মদ সোহেল,বগুড়া প্রতিনিধি:
বগুড়ার ধুনটে তৃতীয় শ্রেনীর এক শিক্ষার্থীকে ধর্ষণ মামলার লম্পট সামাদ আলী (৬০) নামের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে ধুনট থানা পুলিশ।
বৃহস্পতিবার (৯ই ফেব্রুয়ারি) রাতে শেরপুর পৌর এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত লম্পট সামাদ আলী উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের বড়বিলা এলাকার মৃত আফসার আলীর ছেলে।
স্থানীয়সূত্রে জানা যায়, গত ২৬ শে জানুয়ারি দুপুর অনুমান ৩ টার দিকে বড়বিলা গ্রামের জনৈক এক ব্যক্তির মেয়ে ও স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী পাশ্ববর্তী এলাকার একটি গাছের বাগানে চুলার জ্বালানি হিসেবে ব্যবহারের জন্য খড়ি কুড়াতে যায়।
এসময় প্রতিবেশি মৃত আফসার আলীর ছেলে সামাদ আলী ওই শিশু মেয়েটিকে ফুসলিয়ে তার বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে।
এ ঘটনায় গত ৮ই ফেব্রুয়ারী বুধবার রাতে ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে সামাদ আলীর বিরুদ্ধে ধুনট থানায় মামলাটি দায়ের করেন।ওই মামলার আসামি হিসেবে সামাদ আলীকে গ্রেফতার করেন। ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রবিউল ইসলাম জানান, লম্পট বৃদ্ধ সামাদ আলীকে বৃহস্পতিবার রাতে শেরপুর পৌর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
























