সোনারগাঁ প্রতিনিধি:
সোনারগাঁয়ে সন্ত্রাসী মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী।আজ মঙ্গলবার বিকেলে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের চৌরাপাড়া এলাকায় মানববন্ধন কর্মসূচি
অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে নোয়াগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শহিদুল্লাহ সরকার বলেন,মাদক সম্রাট ইয়াবা ব্যবসায়ী ও বিভিন্ন ডাকাতী ও হত্যা মামলার আসামী মনির মেম্বারের দুই ছেলে বিশাল ও ফয়সালের অত্যাচারে চৌড়াপাড়া, চরকামালদী ও নয়ানগড় গ্রামের বহুলোক অত্যাচারিত।বর্তমানে চৌড়াপাড়া গ্রামের ৩০টি অটোরিক্সা পরমেশ্বরদ্দী বাস স্টানে যাইতে পারে না। এমন কি উক্ত এলাকার নিরীহ দিন মজুর মানুষগুলো জীবিকার সন্ধানে পরমেশ্বরদী এলাকা দিয়ে বিভিন্ন স্থানে যেতে হয় কিন্তু সন্ত্রাসী মনির মেম্বার এর বাহিনী বিভিন্ন জায়গায় লাঠি সোঠা নিয়ে দাড়িয়ে থাকে অতর্কিত হামলা কারার জন্য । এমতাবস্থায় উক্ত তিন এলাকার লোকজন জীবিকার অভাবে মানবেতর জীবন যাপন করছে। গ্রামবাসীর নিরাপত্তার জন্য
সন্ত্রাসীদের হাত থেকে বাঁচতে ও সাধারন মানুষ নিরাপদে চলাচল করার জন্য প্রশাসনের কাছে বিনীত অনুরোধ করছেন।
এ সময় উপস্থিত ছিলেন, ইয়ানুস ফকির, আতাউর রহমান, নুরু প্রধান, আ: মান্নান, জসিম উদ্দিন, শাহ আালম প্রমুখ।
























