নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে গণপরিবহনে চাঁদাবাজি কালে তিন চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ। মঙ্গলবার (২৫ এপ্রিল) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের কাঁচপুর মোড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে থানার ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মো. ইব্রাহিম মিয়া।
গ্রেপ্তারকৃতরা হলেন সোহাগ, সুজন ও জনি। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন গণপরিবহন থেকে চাঁদাবাজির নগদ ১ হাজার ৫শ ৯০ টাকা উদ্ধার করা হয়।
কাঁচপুর হাইওয়ে থানার ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মো. ইব্রাহিম মিয়া জানান, চাঁদাবাজিকালে হাতে নাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।
























