দেলোয়ার হোসেন রাজিব,ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন । নিহত সাইফুল ইসলাম (৪৫) উপজেলার বালিখাঁ ইউনিয়নের পাগুলি পশ্চিমপাড়া গ্রামের মৃত আতর আলীর পুত্র । ৩মে(বুধবার) বিকাল তিনটার দিকে উপজেলার তারাকান্দা ইউনিয়নের গোপালপুর খামার বাজার নামক স্থানে এই দূর্ঘটনা হয় ।
জানা গেছে, ময়মনসিংহ-শেরপুর সড়কের গোপালপুর খামার বাজার নামকস্থানে ফুলপুরগামী ট্রাকের সাথে ময়মনসিংহগামী মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষের কারণে ঘটনাস্থলেই সাইফুল ইসলাম (৪৫) নিহত হন ।
এ বিষয়ে তারাকান্দা থানা অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের জানান, দূর্ঘটনায় সাইফুল ইসলাম নামে একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন । ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে । বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে । আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে । ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে । এসময় চালক ট্রাকটি ফেলে পালিয়ে যায় ।তাকে আটক করা সম্ভব হয়নি ।
























