মুরাদুজ্জামান,জামালপুর সদর প্রতিনিধি:
জামালপুরের ইসলামপুর উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি।বুধবার বিকালে উপজেলার সভকুড়া এলাকায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান, জামালপুর-শেরপুর সংরক্ষিত আসনের সংসদ সদস্য হোসনে আরা, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মহিউদ্দীন আহমেদসহ আরও অনেকেই।
জানা গেছে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অর্থায়নে সারাদেশে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্পের আওতায় ২য় ধাপে ১৮৬ টি উপজেলায় এ স্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে। তার মধ্যে ইসলামপুর উপজেলায় নির্মিত হচ্ছে একটি স্টেডিয়াম। এর নির্মাণ কাজে ব্যয় ধরা হয়েছে প্রায় ৫ কোটি ২৯ লাখ টাকা।
পরে মোঃ ফরিদুল হক খান দুলাল অডিটোরিয়ামে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ,সুশীল সমাজও ক্রীড়ানুরাগী ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভায় অংশ গ্রহণ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি।
























