শফিকুল ইসলাম শামীম,গাজীপুর জেলা প্রতিনিধিঃ
গাজীপুরের সফিউদ্দিন মোল্লা পাবলিক স্কুলের উদ্যোগে ৮ম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।গত ২ দিনব্যাপী গাজীপুর মহানগরের ১৩ নং ওয়ার্ডের কড্ডা মোল্লাবাড়ী সংলগ্ন মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সফিউদ্দিন মোল্লা পাবলিক স্কুলের সভাপতি, আলহাজ্ব সাইফুল ইসলাম সরকার বাবুলের সভাপতিত্বে এবং প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পরিচালক সাইফুল ইসলাম মোল্লার সার্বিক ব্যবস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাবেক অতিরিক্ত সচিব ও ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চ ইন্সপেক্টর মোশারফ হোসেন,পাওয়ার ফিশ এন্ড পোল্ট্রি ফিড লিঃ এর চেয়ারম্যান আনোয়ার হোসেন সরকার শামীম,শিক্ষাবিদ মনির হোসাইন মোল্লা,ব্যবসায়ী ও সমাজ সেবক শহিদুল ইসলাম সরকার জুয়েল,বাসন থানা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি,হিউম্যান রাইটস সোসাইটির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যা শহিদুল ইসলাম মোল্লা শহিদ,এ্যারো ইন্টারন্যাশনাল এর ব্যবস্থাপনা পরিচালক,পীযূষ ঘোষ মিতা,ভাওয়াল বদরে আলম সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক জিএস সাইদুর রহমান মোল্লা,ভাওয়াল বদরে আলম সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক এজিএস হাজী মশিউর রহমান মোল্লাসহ স্কুলের শিক্ষক-শিক্ষিকা,অভিভাবকবৃন্দ ও প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে।অনুষ্ঠান শেষে অতিথিদের মাধ্যমে পুরস্কার বিতরণ করা হয়।
























