আমিনুর রহমান, লালমনিরহাট প্রতিনিধিঃ:
লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলাধীন ৬১ বিজিবি তিস্তা ব্যাটালিয়ন এর অধীনস্থ খারিজা জোংড়া বিওপির দ্বায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৮৮২/২ এস এর বিপরীতে ভারতীয় ১৫৭ বিএসএফ এর মহেশমারী ক্যাম্পের সদস্যরা নারী, পুরুষ, ও শিশুসহ ০৭ জন ব্যক্তিকে পুশ-ইন এর চেষ্টা করেন। রোববার সকালে এ ঘটনা ঘটে। এ সময় বিজিবির বাধায় তারা শূন্য লাইনে অবস্থান করে।
পুশইন ব্যক্তি ১)মোঃ কাওছার আলী (৭০), পিতা মৃত আব্দুর রহমান।২) মোঃ খুরশিদ (৫০) পিতা মৃত আবদুর রহমান। ৩) মোছাঃ মুন্নি খাতুন (৫৯),স্বামি মোঃ কাওছার আলী। ৪) মোছাঃ তারা খাতুন (৪৫), স্বামী মোঃ খুরশিদ। ৫)মোছাঃ রেজিয়া (১২), পিতা, মোঃ খুরশিদ। ৬) মোছাঃ ছানিয়া খাতুন (১০), পিতা মোঃ খুরশিদ ৭)মোছাঃ আমেনা খাতুন (০৭), পিতা মোঃ খুরশিদ সবার গ্রামঃ+পোঃ খালিশপুর, থানাঃ দৌলতপুর, জেলাঃ খুলনা।
এ ঘটনায় বিজিবি ও বিএসএফের সাথে যোগাযোগ অব্যাহত রয়েছে।
























