সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ে কাভার্ডভ্যান চাপায় মাইনুদ্দিন (২০) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রাতে কাঁচপুর ব্রিজে এই দুর্ঘটনা ঘটে।
নিহত তরুণ কুমিল্লার জেলার মো. জাকির হোসেনের ছেলে।
জানা গেছে, একটি কাভার্ডভ্যান মহাসড়কের ঢাকামুখী লেনের কাঁচপুর ব্রিজে উঠাকালীন সময়ে ব্রেক ফেল করেন। এসময় গাড়িটি ব্রেক ফেল হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পেছন দিকে নেমে যাওয়ার সময় নিহত পথচারী ঘটনাস্থল দিয়ে সড়ক পারাপার হচ্ছিলো। ঠিক তখনই সে চাপা পড়ে যান এবং তার মৃত্যু হয়।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জাগো নিউজকে জানান, একটি কাভার্ডভ্যান ব্রিজে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পেছনে নামলে ওই তরুণ চাপা পড়ে মৃত্যুবরণ করে। আমরা চাপা দেওয়া কাভার্ডভ্যানটি জব্দ করলেও চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
























