শার্শায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক আটক
জাকির হোসেন: (শার্শা) যশোর:
যশোরের শার্শার সিমান্ত এলাকায় কাঁশ ফুল তুলতে গিয়ে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া শিশু শিক্ষার্থী (১১) ধর্ষন চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করেছে থানা পুলিশ। এ ঘটনায় শনিবার সকালে ভিকটিম শিশুটির মা বাদী হয়ে শার্শা থানায় একটি এজাহার দায়ের করেছেন। আটককৃত যুবককে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
থানা এজাহার সূত্রে জানা যায়, ২৯ এপ্রিল বুধবার বিকাল ৪ টার দিকে উপজেলার ডিহি ইউনিয়নের শালকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ভিকটিম শিশুটি সহ আরও কয়েকজন শিশু মিলে শালকোনা গ্রামের বাড়ির পার্শবর্তী এড়োখাল নামক ব্রিজের পাশে কাঁশ ফুল আনতে যায়। এ সময় একই গ্রামের হাবিবুর রহমান হাবীর ছেলে সম্রাট হোসেন (৩০) উক্ত স্থান দিয়ে বাইসাইকেল চালিয়ে যাবার সময় শিশুদের দেখতে পেয়ে সেখানে দাঁড়ান। পরে সম্রাট ভিকটিম শিশুটিকে তার ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক বাইসাইকেলে উঠিয়ে নিয়ে অন্য শিশুদের সেখানে বসে থাকতে বলে গ্রামস্থ জৈনক বাবলু এর পাট খেতের মধ্যে থাকা সৌর বিদ্যুতের খুঁটির নিকট নিয়ে গিয়ে ধর্ষণ চেষ্টা করে।
শিশুটির ডাক চিৎকারে আশে পাশে থাকা লোকজন পাট খেতের মধ্য থেকে তাকে উদ্ধার করেন। লোকজন আসার আগেই ঘটনাস্থল থেকে কৌশলে ধর্ষণ চেষ্টাকারি সম্রাট পালিয়ে যায়।
শার্শা থানা অফিসার ইনচার্জ মারুফ হোসেন সাংবাদিকদের জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি যে একটি শিশু সে শালকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে পড়ে। তাকে ধর্ষণের চেষ্টা করছে। এই ঘটনা সম্পর্কে জানার পরে আমি ও আমার ঊর্ধ্বতন সার্কেল এএসপি সহ ঘটনাস্থলে যায়। প্রথমে গিয়ে ঘটনা সত্যতা সম্পর্কে যাচাই করি। ঘটনার সত্যতা পাওয়ার পরে আসামি সম্রাট হোসেন কে গ্রেফতার করা হয়। আসামি কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হচ্ছে। একই সাথে ভিকটিম শিশুটির জবানবন্দী গ্রহনের জন্য বিজ্ঞ আদালতে পাঠানো হচ্ছে।























