আমিনুর রহমান, লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটের হাতীবান্ধা রিপোর্টার্স ইউনিটির ১৭ সদস্য বিশিষ্ট পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে ৫ সদস্য বিশিষ্ট নতুন আহবায়ক কমিটি অনুমোদন দিয়েছেন লালমনিরহাট জেলা কমিটি।
বৃহস্পতিবার জেলা অস্থায়ী কার্যালয়ে সংগঠনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ০৬ মার্চ ২০২৪ইং তারিখে রকিবুল হাসান রিপনকে সভাপতি এবং কাজী আসাদুজ্জামান খোকনকে সাধারণ সম্পাদক করে জেলা কমিটি দ্বারা অনুমোদিত কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে নতুন করে মোঃ আমিনুর রহমান আহ্বায়ক ও মোঃ শাহিন আলমকে সদস্য সচিব করে ৫ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। নবগঠিত এ কমিটি আগামী ৩ (তিন) মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব পালন করবে বলে জানানো হয়।
এ বিষয়ে রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি রকিবুল হাসান রিপন বলেন, জেলা কমিটির গৃহীত সিদ্ধান্তকে তিনি স্বাগত জানান এবং জেলা সভাপতি-মেহেদী হাসান জুয়েল ও সাধারণত সম্পাদক-সাফিউল ইসলাম প্রধানকে ধন্যবাদ জানান।
জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরের মাধ্যমে এ সিদ্ধান্ত অনুমোদন দিয়েছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে উক্ত সিদ্ধান্ত অদ্য তারিখ থেকে কার্যকর হলো।























