সোমবার, নভেম্বর ২৩, ২০২৬
No Result
View All Result
আজ সমাচার
Advertisement
  • ই-পেপার
  • সর্বশেষ
  • বাংলাদেশ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্রগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • বরিশাল
    • সিলেট
    • রংপুর
    • ময়মনসিংহ
  • আন্তর্জাতিক
    যুদ্ধ বন্ধে ৩ স্তরের প্রস্তাব ইরানের

    যুদ্ধ বন্ধে ৩ স্তরের প্রস্তাব ইরানের

    ট্রাম্পের আঙুল কেটে ফেলার হুমকি বিপ্লবী গার্ডের জেনারেলের

    ইরান-ইসরায়েল উত্তেজনায় মধ্যস্থতার প্রস্তাব পুতিনের

    হাসপাতালে সৌদি বাদশাহ সালমান

    হাসপাতালে সৌদি বাদশাহ সালমান

    লালমনিরহাট পাটগ্রামে ছয়জন ভারতীয় নাগরিক আটক

    বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত ১৪০ কোটি ভারতীয়: মোদি

    ভারতে কারাভোগ শেষে দেশে ফিরল দালালদের খপ্পরে পড়া ১২ বাংলাদেশি

    মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে   নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির মানববন্ধন

    আফ্রিকায় শান্তিরক্ষা মিশনে ৩   সেনাবাহিনীর নিহতের ১জন ব্রাহ্মণবাড়িয়ার সন্তান

  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • বিনোদন
    • ঢলিউড
    • বলিউড
  • শিক্ষা
    কাপাসিয়ায় আধুনিক ও যুগোপযোগী শিক্ষার প্রত্যয়ে যাত্রা শুরু করেছে “শিখর ইন্টারন্যাশনাল স্কুল”

    মিড-ডে খাবারে স্কুলমুখী হচ্ছে শিশুরা, বদলাচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের চিত্র

    দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হয়েছেন সোনারগাঁয়ের বি. আর বিলকিস

    কুবি রোটার‍্যাক্ট ক্লাবের নেতৃত্বে সাকিব -নাঈমুর

    বিজ্ঞানকে সহজ করে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে ‘বিজ্ঞান তথ্য’

    পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একাডেমিক সহযোগিতায় যাচ্ছে কুবি

    পরীক্ষা সুন্দর হয়েছে, নকল-প্রশ্নফাঁসের ঘটনা ঘটেনি: শিক্ষামন্ত্রী

    জামালপুরে বৃত্তি পরীক্ষায় শীর্ষে প্রচেষ্টা কোচিং সেন্টারের শিক্ষার্থীরা

    জুনিয়র বৃত্তি’র মেধা স্থানে প্রথম সোনারগাঁ জি.আর ইনস্টিটিউশনের আলিফ মোল্লা

  • বিবিধ
    • ইসলাম ও জীবনযাপন
    • নাগরিক মন্তব্য
    • প্রবাসের কান্না
    • ব্যবসা-বাণিজ্য

হোম দেশজুড়ে

রূপগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সংখ্যালঘু পরিবারের বসতভিটা দখলের চেষ্টা

নিউজ ডেস্ক নিউজ ডেস্ক
সেপ্টেম্বর ২৮, ২০২৬
দেশজুড়ে
0
রূপগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সংখ্যালঘু পরিবারের বসতভিটা দখলের চেষ্টা
16
VIEWS
Share on FacebookShare on Twitter

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে একটি হিন্দু পরিবারের বসতভিটা দখলের চেষ্টাকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। এতে বৃদ্ধসহ একই পরিবারের তিনজন আহত হয়েছেন। এ সময় তাদের বাড়িঘর দখলের চেষ্টা, মারধর এবং পরিবারের সদস্যদের হত্যা ও গুমের হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।সোমবার সকালে উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের মুশুরি ঠাকুরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবারের সদস্য লিটন অধিকারী জানান, রূপগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মুশুরি মৌজার ৫৬২, ৫৮৯ ও ৫৬৪ নম্বর দাগের জমি তার বাবা শান্তি অধিকারী ও চাচা চিন্তাহরণ অধিকারী ক্রয়সূত্রে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। ওই জমি নিয়ে প্রতিবেশী বিশ্বজিৎ অধিকারীদের সঙ্গে তাদের প্রায় ২৬ বছর ধরে আদালতে মামলা চলছে। জমিটি নিয়ে আদালতের নিষেধাজ্ঞাও রয়েছে বলে তিনি জানান।

লিটন অধিকারীর ভাষ্য, সোমবার সকালে রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক নুরুন্নবী ভূঁইয়ার আশ্রয়ে-প্রশ্রয়ে তার আপন চাচাতো ভাই সামাউন ভূঁইয়ার নেতৃত্বে ৪০ থেকে ৫০ জনের একটি দল তাদের বসতভিটায় যায়। তাদের হাতে রামদা, চাপাতি, চাইনিজ কুড়াল, লোহার রড ও স্টিলের পাইপসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ছিল।তার ভাষ্য অনুযায়ী, দলটি আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমিতে মাপজোক শুরু করে এবং সীমানা নির্ধারণের জন্য খুঁটি স্থাপন করে। পরিবারের সদস্যরা এতে বাধা দিলে তাদের ওপর হামলা চালানো হয়।এ ঘটনায় লিটন অধিকারী, তার বড় ভাই দুলাল অধিকারী এবং বৃদ্ধ বাবা শান্তি অধিকারী আহত হন। পরে তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করেন।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, ঘটনার পর তাদের পরিবারের সদস্যদের যেকোনো সময় হত্যা ও গুম করা হতে পারে বলে হুমকি দেওয়া হয়েছে। এতে পুরো পরিবার আতঙ্কের মধ্যে রয়েছে। নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

আরও পড়ুন:  যশোরে এন'টিভির ক্যামেরাপার্সন শামীম রেজার উপর সন্ত্রাসী হামলা

স্থানীয়দের কেউ কেউ জানান, অভিযুক্ত সামাউন ভূঁইয়া রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক নুরুন্নবী ভূঁইয়ার আপন চাচাতো ভাই হওয়ায় ঘটনার সময় অনেকে প্রতিবাদ করার সাহস পাননি। তবে স্থানীয়দের এ বক্তব্যের স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

জমিতে যাওয়ার বিষয়ে সামাউন ভূঁইয়া বলেন, অক্ষয় অধিকারী নামের একজনের কাছ থেকে তিনি জমি কিনেছেন ন্যায়সংগতভাবেই তিনি জমিতে গেছেন। তার বিরুদ্ধে আনা সব বক্তব্য মিথ্যা ও বানোয়াট বলেও দাবি করেন তিনি।

রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক নুরুন্নবী ভূঁইয়া বলেন, সামাউন ভূঁইয়া তার চাচাতো ভাই হলেও তাদের সম্পর্ক ভালো নয়। বসতভিটা দখলের বিষয়টি তিনি এইমাত্র জানতে পেরেছেন। তার আশ্রয়-প্রশ্রয়ে জমি দখলের কোনো সুযোগ নেই। কেউ অন্যায় করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। থানায় বিষয়টি জানানো হয়েছে এবং পুলিশ তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেবে বলে তিনি আশা করেন।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ওই পরিবারের নিরাপত্তার বিষয়টিও পুলিশ দেখবে।

রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আব্দুল বিন শফিক বলেন, ইউনিয়ন পরিষদের প্রশাসক এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকলে তদন্ত করে বিষয়টি দেখা হবে। যেহেতু থানায় অভিযোগ দেওয়া হয়েছে, পুলিশ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
দীর্ঘদিনের জমি নিয়ে বিরোধ, আদালতের নিষেধাজ্ঞা, বসতভিটা দখলের চেষ্টা এবং হামলা-হুমকির ঘটনায় এলাকায় উদ্বেগ দেখা দিয়েছে। ভুক্তভোগী পরিবারটি তাদের নিরাপত্তা নিশ্চিত এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।

পূর্ববর্তী পোস্ট

মিড-ডে খাবারে স্কুলমুখী হচ্ছে শিশুরা, বদলাচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের চিত্র

পরবর্তী পোস্ট

রূপগঞ্জে যুবদল-ছাত্রলীগ সংঘর্ষ, ফাঁকা গুলি,ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা ভাংচুর

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

সংশ্লিষ্টপোস্ট

কাঞ্চনে সাংবাদিক কামাল দেওয়ানকে শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ 
দেশজুড়ে

কাঞ্চনে সাংবাদিক কামাল দেওয়ানকে শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ 

আজ সমাচার ডেস্ক
নভেম্বর ২৩, ২০২৬
জামালপুরে ভুয়া ঠিকানা ব্যবহার করে সরকারি চাকুরী নেওয়ার অভিযোগ

লালমনিরহাট সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতীয়

লালমনিরহাট সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান

আজ সমাচার ডেস্ক
নভেম্বর ১৯, ২০২৬
​জজ মিয়ার জজ মিয়া নাটক পূর্বাচল সাম্রাজ্যের অঘোষিত ডন
দেশজুড়ে

​জজ মিয়ার জজ মিয়া নাটক পূর্বাচল সাম্রাজ্যের অঘোষিত ডন

আজ সমাচার ডেস্ক
নভেম্বর ১৭, ২০২৬
রূপগঞ্জে হ্যান্ডকাফসহ নিষিদ্ধ ছাত্রলীগ নেতার পালানোর দাবি, ভিডিও ভাইরাল
দেশজুড়ে

রূপগঞ্জে হ্যান্ডকাফসহ নিষিদ্ধ ছাত্রলীগ নেতার পালানোর দাবি, ভিডিও ভাইরাল

আজ সমাচার ডেস্ক
নভেম্বর ১৭, ২০২৬
পরবর্তী পোস্ট
রূপগঞ্জে যুবদল-ছাত্রলীগ সংঘর্ষ, ফাঁকা গুলি,ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা ভাংচুর

রূপগঞ্জে যুবদল-ছাত্রলীগ সংঘর্ষ, ফাঁকা গুলি,ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা ভাংচুর

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ফেসবুক পেইজে ফলো দিয়ে আমাদের যুক্ত থাকুন

প্রকাশক ও সম্পাদক: শাহাদাত হোসেন রতন

প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।(প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

  • সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়
  • শহীদুল্লাহ্ প্লাজা, (তৃতীয় তলা)। উদ্ভবগঞ্জ, সোনারগাঁ, নারায়ণগঞ্জ।।
  • ajsamachar2019@gmail.com
  • 01812152838, 01308094215

Copyright © 2019-2026 ajsamachar all right reserved. Developed by Md. Masud hasan.

No Result
View All Result
  • ই-পেপার
  • বাংলাদেশ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্রগ্রাম
    • খুলনা
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • রংপুর
    • ময়মনসিংহ
  • আন্তর্জাতিক
  • বিনোদন
    • ঢলিউড
    • বলিউড
    • হলিউড
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • শিক্ষা
  • ব্যবসা-বাণিজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • ইসলাম ও জীবনযাপন
    • প্রবাসের কান্না
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
    • নাগরিক মন্তব্য

Copyright © 2019-2026 ajsamachar all right reserved. Developed by Md. Masud hasan.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?