দেলোয়ার হোসেন রাজিব,ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহে দুর্বৃত্তের ছুরিকাঘাতে তৌহিদুল ইসলাম খান (২৫) নামে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহতের ঘটনায় প্রধান আসামী গ্রেফতার।
ঘটনার সাথে জড়িত মো: আশিক নামে ঐ আসামীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা ডিবি ও কোতোয়ালি মডেল থানা পুলিশ।
সূত্রে জানা যায়, গত ০১লা মে ভোরে তার কক্ষে ঢুকে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে পালিয়ে যায় । পরে তার ডাক-চিৎকারে স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত তৌহিদুল নেত্রকোণার আটপাড়া উপজেলার রামেশ্বরপুর গ্রামের সাইফুল ইসলাম খানের ছেলে। সে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিবিএ শেষ বর্ষের শিক্ষার্থী ছিলো।
























