“কৃষক বাঁচলে বাঁচবে দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আহ্বানে কেন্দ্রীয় ছাত্রলীগ ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের নির্দেশনায় এবং সোনারগাঁ উপজেলার সম্মানিত নির্বাহী অফিসার মো: সাইদুল ইসলামের উদ্যোগে এক অসহায় কৃষকের জমির ধান কেটে বাড়ীতে নিয়ে মড়াই করে দেওয়া হয়েছে।
বুধবার (৬ মে) সকালে শোনারগাঁ উপজেলার শোনারগাঁও পৌরসভার ৭ নং ওর্য়াডের সোনারগাঁ যাদুঘর সংলগ্ন কোদালিয়ার চক হইতে সোনারগাঁ উপজেলার সম্মানিত নির্বাহী অফিসার মো: সাইদুল ইসলামের উদ্যোগে সোনারগাঁও পৌরসভার ছাত্রলীগের সভাপতি মাহবুবুর রহমান রবিনের নেতৃত্বে সোনারগাঁও পৌরসভার অন্যান্য ছাত্রলীগের নেতা-কর্মী ও সেচ্ছাসেবীদের সাথে নিয়ে দত্তপাড়া (মুসলীম নগর) গ্রামের ওই অসহায় কৃষকের ৪৫ শতাংশ জমির ধান কেটে বাড়ীতে নিয়ে মাড়াই করে দেন।
এ সময় সাইদুল ইসলাম বলেন, ছাত্রলীগের নেতা- কর্মী ও সেচ্ছাসেবীদের সাথে নিয়ে আজ এক অসহায় কৃষকের জমির ধান কেটে বাড়িতে নিয়ে মাড়াই করে দিলাম। ইউএনও আরো বলেন, প্রতিদিন পালাক্রমে উপজেলার বিভিন্ন স্থানের কৃষকদের ধান কেটে দেওয়া হবে।
























