পূর্ব শত্রুতার জের ধরে রাস্তায় একা পেয়ে শাহানুর বেগম (৩৭) নামে এক মহিলার উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। সাথে থাকা স্বর্ণ ও টাকা লুট করে নিয়ে যায় তারা।ঘটনাটি ঘটেছে রবিবার ১৪ জুন সোনারগাঁ উপজেলার বৈদার বাজার এলাকায়।ঘটনার ব্যাপারে সোনারগাঁ থানায় শাহানুর একটি অভিযোগ দায়ের করে।
অভিযোগ সূত্রে জানা যায়,উপজেলার বৈদের বাজার ইউনিয়নের সাতভাইয়াপাড়া কালাচাঁন ফকিরের ছেলে জসিম উদ্দিন (৪০) , সৌরব (২২) ও রাহুল (১৮) উভয় জসিমের ছেলে সঙ্গে রামগঞ্জ এলাকার শাহানুরের পরিবারের সাথে পূর্ব থেকে শত্রুতার জের ধরে আসছে।এই জের ধরে শাহানুর কে একা পেয়ে তার সাথে তর্কবিতর্ক করে জসিম উদ্দিন এক পর্যয়ে হঠাৎ দেশীও অস্ত্রশস্ত্র,লাঠি,লোহা,রামদা নিয়ে মহিলাটির উপর হামলা তার গলায় ৮ আনী স্বর্ণের চেইন ও মানি ব্যাগে ২১০০০ টাকা নিয়ে যায়। তার ডাক চিৎকারে আসে পাশের লোক জন এগিয়ে আসতে থাকলে ভবিষ্যতে সময় সুযোগ পাইলে জীবন নাশের হুমকি দিয়ে চলে যায়।
























