রাকিব হোসেন, জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। শুক্রবার রাত ১২টার দিকে কালাই উপজেলার নান্দাইল দীঘি মোড় এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ তাদেরকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলেন কুমিল্লার বুড়িচং থানার চাঁরসার গ্রামের মৃত সামছুল হকের ছেলে সাইফুল ইসলাস (৩২) একই উপজেলার পাঁইকোঠা গ্রামের মৃত ফিরোজ মিয়ার ছেলে শিপন মিয়া (৩৫) ।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম. এম. মোহাইমেনুর রশিদ বলেন, উক্ত ধৃত আসামীদ্বয় পিকআপের মধ্যে গাঁজাসহ টাঙ্গাইল হতে জয়পুরহাটের উদ্দেশ্যে আসছিল এবং তারা দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজা অবৈধভাবে সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট উক্ত পিক আপযোগে সরবরাহ করে আসছিল বলে তারা স্বীকার করে।
























