নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মরুহুম মোবারক হোসেনের সুযোগ্য সন্তান ও সোনারগা উপজেলা আওয়ামী লীগ নেতা এরফান হোসেন দীপ বলেন,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার লক্ষে এবং শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আমাদের সকল কে মিলে মিশে এক সাথে কাজ করতে হবে। সোনারগাঁয়ের মানুষের কল্যাণে আমার পরিবারের সদস্যরা সব সময় কাজ করে যাচ্ছে ও যাবে।
বুধবার (২২ জুলাই) দুপুরে মুঠোফোনে আলাপকালে এরফান হোসেন দীপ এ কথা বলেন।
তিনি বলেন,বর্তমানে করোনা পরিস্থিতি খুব ভয়াবহর দিকে।যেমনে বাড়ছে আক্রান্তের সংখ্যা তেমনি দেশ এখন কঠিন সম্মুখীনের দিকে।আপনার ভয় পাবেন না।করোনাকে জয় করা সম্ভব।বেশি বেশি করে হাত ধুবেন আর বাসা থেকে বের হলে মাস্ক পড়বেন।প্রয়োজন ছাড়া ঘড় থেকে বের হবেন না।আপনাদের আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশের মানুষের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।আপনারা তার জন্য দোয়া করবেন।
























