বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি, সোনারগাঁ উপজেলা শাখার সাধারণ সম্পাদক এবং সোনারগাঁও পৌরসভার ৮ নং ওয়ার্ডের পৌর ভবনাথপুর গ্রামের মদিনাবাগ আবাসিক এলাকার কৃতি সন্তান ও গরীবের উকিল নামে খ্যাত নারায়ণগন্জ জেলা আইনজীবী সমিতির সদস্য এডভোকেট মো: ফিরোজ মিয়া। ১৫ আগস্ট স্বাধীন বাংলার স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী। বাঙ্গালী জাতির সবচেয়ে বেদনার এই দিনটিকে স্মরণ করে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্য এডভোকেট মো: ফিরোজ মিয়া।
এক শোকবার্তায় তিনি গণমাধ্যমকে জানান ‘স্বাধীনতার মূল স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে তাঁর ও তাঁর পরিবারের সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি। ১৫ই আগষ্ট ১৯৭৫ এর কালো রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর সমগ্র পরিবারকে হত্যার মাধ্যমে বাংলাদেশে একটি বর্বোরচিত হামলার ইতিহাস সৃষ্টি করা হয়েছিলো।
এডভোকেট মো: ফিরোজ মিয়া বলেন- বঙ্গবন্ধুর একটাই অপরাধ ছিল, তা হলো তিনি দেশকে ও দেশের মানুষকে নিজের চেয়েও বেশী ভালবাসতেন। তার বিশ্বাসের সাথে বেঈমানী করে তাকে, তার পরিবারও কনিষ্ঠপুত্রকে নির্মম ভাবে হত্যা করে খন্দকার মোস্তাক গং। কিন্তু এখনো থেমে নেই সেই ষড়যন্ত্রকারীদের বংশধররা। আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে এদের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। বঙ্গবন্ধুকে হারানোর পর ৪৫ বছর কেটে গেলেও আমরা বঙ্গবন্ধুকে ভুলিনি, তাঁর আদর্শের পথ ছাঁড়িনি, কারণ তিনিই আমাদের আদর্শ ও অনুপ্রেরণা।
বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সম্পূর্ণ করা স্বাধীন বাংলাদেশের প্রতিটি নাগরিকের দায়িত্ব। এ দায়িত্ব আপনার, আমার ও সবার। আসুন আমরা সকলে মিলে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে কাজ করে যাই’।
























