জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কাঁচপুর বিসিক শিল্প মালিক সমিতির উদ্যোগে স্বাস্থ্যবিধি মেনে আলোচনা, কাঙ্গালি ভোজ, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৫ আগস্ট) দুপুরে এই আয়োজন করে মালিক সমিতি।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কাঁচপুর বিসিক শিল্প মালিক সমিতির চেয়ারম্যান আলহাজ্ব সবুর খান,কাঁচপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল হক মাস্টার,মালিক সমিতির সদস্য শরীর হোসেন,কাঁচপুর ইয়থ ওয়েল ফেয়ার সোসাইটির পরিচালক শাকিল আহমেদ,আল আমিন খান,মোঃআসিক,কাজী রাকিব মাহমুদ,মাসুম,আইয়ুব খান,নয়ন,সুমন প্রমুখ।
সবুর খান বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাকি খুনি যারা বিদেশে পালিয়ে আছে তাদের দেশে ফিরিয়ে এনে দ্রুত ফাঁসির রায় কার্যকর কারতে হবে। জাতির পিতার এই জন্মশতবার্ষিকীর এই বছরে যেন বাকি খুনিদের ফাঁসির রায় কার্যকর করা যায় তাহলে জাতির জনকসহ ১৫ আগস্ট নিহত সকল শহীদের আত্মা শান্তি পাবে।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমার একটি উন্নত, সমৃদ্ধ দেশ গড়ে তুলবো। আর উন্নত, সমৃদ্ধ দেশ গড়তে কাঁচপুর বিসিক শিল্প মালিক সমিতি বঙ্গবন্ধু কন্যার পাশে সব সময় রয়েছে। উন্নত, সমৃদ্ধ দেশ গড়ার মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পূরণ হবে।
























