ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির ডিবি পুলিশের অভিযানে ২ শত পিচ ইয়াবাসহ সোনিয়া ওরফে রিয়ামনি (২০) গ্রেফতার হয়েছে এবং তার বিরুদ্ধে নলছিটি থানায় ডিবি পুলিশের পরিদর্শক ্এনামুল হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেছে।
সোমবার দিবাগত রাত ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে নলছিটির দপদপিয়া চৌমাথায় দেহ তল্লাশি করে নিষদ্ধ এই মাদক উদ্দার করে। সোনিয়া ওরফে রিয়ামনি ঝালকাঠির রাজাপুর উপজেলার নৈকাঠি গ্রামের আনসার তালুকদারের কন্যা। ডিবি পুলিশে এনামুল হোসেনের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। পরিদর্শক এনামুল হোসেন জানান বিয়ামনির পরিবারের ভাই আবুল হোসেন একজন আন্তজেলা ডাকাত দলের সদস্য এবং চাল টাকার মেশিনসহ সে ব্যাবের হাতে গ্রেফতার হয়ে জেল হাজতে রয়েছে। ডিবি পুলিশের ধারণা চিহ্নিত এই অপরাধি আবুল হোসেন জেলে থাকলেও বোনকে দিয়ে এই মাদক ব্যবসায় পরিচালনা করছে।
























