বাংলাদেশ ছাত্রলীগ সোনারগাঁ উপজেলার শাখার অন্তর্গত কাঁচপুর ইউনিয়ন শাখা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এই কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মেহেদী হাসান মুন্সি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ নাসির উদ্দিন।
গতকাল রোববার (১৩ ডিসেম্বর) আগামী ১ বছর মেয়াদে আংশিক কমিটি ঘোষণা করে উপজেলা ছাত্রলীগ। উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটি ঘোষণার বিষয়টি আজ সমাচারকে নিশ্চিত করেছেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ।
নবগঠিত কমিটিতে আরো নির্বাচিত হয়েছেন, সহ-সভাপতি হাসিবুল ইসলাম রাজু, সহ-সভাপতি জাহিদ হাসান ইমন, সহ-সভাপতি মমিন ইসলাম, সহ-সভাপতি রাসেল রানা পারভেজ, যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক রাকিব,যুগ্ম সাধারণ সম্পাদক সজল চন্দ্র দাস, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃশাওন,যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম, মোঃসাগর,সানভির জিতু,মনসুর রহমান ও ফারহান সাউদ।
























