সোনারগাঁ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জে ঐতিহ্যবাহী সোনারগাঁও প্রেস ক্লাবের সদস্য ও মানবজমিন পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি সাংবাদিক আবু বক্কর সিদ্দিক এর আব্বা আবুল হাশেম দীর্ঘদিন অসুস্থতার পর ব্রেণ স্ট্রোক করে ঢাকার ল্যাব-এইড হাসপাতালে আজ ইন্তেকাল করেছেন।(ইন্না-নিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)
তিনি স্ত্রী তিন ছেলে এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সাংবাদিক আবু বক্কর সিদ্দিকের পিতার মৃত্যুতে সোনারগাঁও প্রেস ক্লাবের সকল সদস্য গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
























