সোনারগাঁ প্রতিনিধিঃ
সোনারগাঁয়ে বৈদ্যেরবাজার ইউনিয়নে স্থানীয় একটি ক্রিকেট টুর্নামেন্টে হায়ার (ভাড়া) করা খেলোয়াড় স্বপন (২১) কে পিটিয়ে আহত করেছে বিরোধী দলের খেলোয়াড়রা।গতকাল শুক্রবার সন্ধ্যায় মনারবাগ এনএএম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।
জানা যায়, টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ড খেলায় মায়ের দোয়া এন্টারপ্রাইজ বনাম ঢাকা ফ্যাশন খেলাকে কেন্দ্র করে মায়ের দোয়া এন্টারপ্রাইজের ভাড়া করা খেলোয়াড় স্বপনকে অপর দলের খেলোয়াড় বাহাউল,সোহেল,আরিফ সহ কয়েক জন তাঁকে মাঠের বাহিরে নিয়ে গিয়ে তাদের হয়ে টুর্নামেন্টে খারাপ খেলতে বলে এবং ভালো খেললে মারবে বলে হুমকি দেয়।
এই বিষয়ে স্বপন বলেন, আমি উক্ত খেলায় ভালো খেলায় আমাকে মনারবাগ পাইলট স্কুলে ডেকে নিয়ে ক্রিকেট ব্যাট,ষ্ট্যাম্প ও লাঠি দিয়ে বেদরক পিটিয়ে রক্তাক্ত জখম করে।
খবর পেয়ে মায়ের দোয়া এন্টারপ্রাইজের খেলোয়াড় মিলন সহ আরও কয়েক জন গেলে তাদের শরীরেও হাত তুলে।এই বিষয়ে কোনো প্রকার প্রশাসনকে জানালে আবারও হুমকি দেয়।পরে স্বপন কে নিয়ে গিয়ে সোনারগাঁও উপজেলা হাসপাতালে নিয়ে ভর্তি করে।
মিলন জানায়, দলের অধিনায়ক মামুন সহ দলের সবার মত প্রকাশের মাধ্যমে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করি।
এ বিষয়ে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রফিকুল ইসলাম বলেন, এ ধরনের একটি লিখিত অভিযোগ পেয়েছি।তদন্ত সাপেক্ষে আসামীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
























