মকবুল আলম রতন, সোনারগাঁ প্রতিনিধঃ সোনারগাঁ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান করোনা আক্রান্ত হয়েছেন। আজারুল ইসলাম মান্নানের ব্যক্তিগত সহকারি সেলিম হোসেন করোনা পজেটিভের বিষয়টি রাতে নিশ্চিত করেছেন।তিনি আরো জানান, বর্তমানে আজহারুল মান্নান সম্পূর্ণ সুস্থ আছেন। ডাক্তারের পরামর্শ অনুযায়ী তিনি বাড়িতেই চিকিৎসা গ্রহণ করেছেন।
আজহারুল ইসলাম মান্নান কয়েকদিন ধরে গলা ব্যাথা ঠান্ডা ও জ্বরে ভোগছিলেন। পরে একটি বে সরকারী হাসসপাতালে তার করোন ভাইরাসের নমুনা পরীক্ষা করালে আজ বুধবার সন্ধ্যায় তার করোনা রিপোর্ট পজেটিভ আসে।
আজহারুল ইসলাম মান্নানের রোগমুক্তির জন্য সোনারগাঁবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন তার পরিবার।
























