নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার কাঁচপুর বিসিক এলাকায় অস্বাস্থ্যকর ও নোঙরা পরিবেশে ভেজাল খাবার তৈরির দায়ে মক্কা কনজ্যুমার ফুড প্রডাক্ট লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান ১০ লাখ টাকা জরিমানা করেছে র্যাব ১১ এর ভ্রাম্যমান আদালত।এ সময় তিন জনকে আটক করে তিন মাসের কারাদন্ড দেয়া হয়।
মঙ্গলবার (০৬ আগস্ট ) দুপুর ২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কাঁচপুর বিসিক এলাকায় মক্কা কনজ্যুমার ফুড প্রডাক্ট লিমিটেডে ভেজাল বিরোধী অভিযান চালায় র্যাব-১১।
র্যাব জানায়,বিএসটিআই এর অনুমোদন ছাড়া ও ভেজাল খাদ্য তৈরি করছে এমন সংবাদের ভিত্তিতে আমার অভিযান চালাই। এ সময়ে কারখানাটিতে নোঙরা ও অপরিচ্ছন্ন পরিবেশে বিভিন্ন ধরণের জুস,চিপস ও বুট ভাজা সহ খাদ্যদ্রব্য তৈরির প্রমাণ মেলে ।এবং কারখানায় থাকা স্টোর কিপার ও দুই জন শ্রমিক কে আটক করা হয়।
























