সোনারগাঁয়ে গণধর্ষণের শিকার এক নৃত্য শিল্পী ।
নারায়ণগঞ্জ সোনারগাঁ প্রতিনিধি (মকবুল রতন) :সোনারগাঁয়ে মিথ্যে অনুষ্ঠানে নাচতে গিয়ে গণধর্ষণের শিকার হয়েছেন এক নৃত্যশিল্পী।সোনারগাঁয়ের দড়িকান্দি এলাকার সেফওয়ে আইসক্রিম ফ্যাক্টরির পেছনে নির্জন কাশবনে গত ১৯ আগস্ট সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। অভিযোগের প্রেক্ষিতে তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে মূল আসামী হিমেলসহ ৩ জনকে আটক করে সোনারাগাঁ থানা পুলিশ।অভিযোগ থেকে জানা যায়, ভিকটিম একজন পেশাদার নৃত্যশিল্পী। তিনি অর্থের বিনিময়ে বিভিন্ন অনুষ্ঠানে নাচগান করে থাকেন । ঘটনার দিন সকালে তার পূর্ব পরিচিত সোনারগাঁয়ের সূচারগাঁও গ্রামের আব্দুল্লাহর ছেলে মাহমুদুল হাসান হিমেল তাকে ছয় হাজার টাকার বিনিময়ে নাচের অনুষ্ঠানের কথা বলে দড়িকান্দি এলাকায় নিয়ে আসে। পরে তাকে ড্রেস চেঞ্জ করার কথা বলে নির্জন কাশবনের ভিতর দিয়ে পাশের গ্রামে নিয়ে যাওয়ার কথা বলে। তারপর কাশবনের মাঝে নিয়ে হিমেলসহ ৫ জন মিলে তাকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।পরে ভিকটিম সোনারগাঁ থানায় গিয়ে মামলা দায়ের করলে তাৎক্ষনিক অভিযান চালিয়ে, তিনজনকে আটক করে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান , ইন্সপেক্টর তদন্ত ,ইন্সপেক্টর অপারেশন ও এস আই আজাদ ।অভিযুক্ত অন্য আসামীরা হলেন, কালিগঞ্জ গ্রামের মৃত আলী হোসেনের ছেলে সফিকুল ইসলাম রনি, ইলিয়াসদি গ্রামের সজিব ও সানজিদ এবং পিছ কামতাল গ্রামের মজিবরের ছেলে সিয়াম। তাদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করা হয়েছে, যার মামলার নম্বর ৪৭।
পরবর্তীতে আসামিদের কোর্টে চালান করা হয় ।























