১০ বছর পর পাকিস্তানের মাটিতে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট টেস্ট ।
ডিসেম্বর মাসে শ্রীলঙ্কা ক্রিকেট দল দুই ম্যাচ সিরিজের টেস্ট খেলার জন্য পাকিস্তানে যাবে ।পাকিস্তান ক্রিকেট বোর্ড-পিসিবি এ বিষয়টি আনুষ্ঠানিক ভাবে এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে ।
সংবাদ বিজ্ঞপ্তিতে
পিসিবিতে থেকে জানানো হয়েছে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি ডিসেম্বরের ১১ তারিখে রাওয়ালপিন্ডি ক্রিকেট
স্টেডিয়ামে হবে। দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি করাচি ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
এরই মধ্যে পাকিস্তানের মাটিতে টেস্ট
সিরজি খেলতে দুই দেশের ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিকভাবে নিশ্চয়তা দিয়েছে।
























