সোনারগাঁ(নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঐতিহ্যবাহী কাবাডি খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাতে পানাম গাবতলী খেলার মাঠে এ কাবাডি খেলা অনুষ্ঠিত হয়। পানাম গাবতলী যুব সংঘের আয়োজনে পঞ্চার্ধ্ব বয়সী খেলোয়াড়রা এ কাবাডি খেলায় অংশ নেন।
ঐতিহ্যবাহী কাবাডি খেলায় প্রধান অতিথি ছিলেন, বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন।
বিশেষ অতিথি ছিলেন, এ ওয়ান সলিড কোম্পানির চেয়ারম্যান সোহেল রানা, বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ড সদস্য দেলোয়ার হোসেন বাবু, ৪ নং ওয়ার্ড সদস্য আবুল হোসেন, সাবেক ইউপি সদস্য রবিউল ইসলাম, যুবদল নেতা মো. সোহাগ ভূঁইয়া, শফিকুল ইসলাম প্রমুখ।
বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন
বলেন, গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী কাবাডি খেলার আয়োজনের মধ্য দিয়ে অতীতকে মনে করিয়ে দেয়। মাঠের অভাবে এখন আর খেলার আয়োজন সম্ভব হয় না। ডিজিটাল যুগে এসেও খেলার প্রতি মানুষের আগ্রহ দেখে অভিভূত হয়েছি। মানুষকে আনন্দ দেওয়ার জন্যই এ খেলার আয়োজন করা হয়েছে।
কাবাডি খেলায় হাজার হাজার দর্শক মাতিয়ে রেখেছেন খেলোয়াড়রা। কাবাডি খেলায় সাইফুল গ্রুপ রহমতউল্লাহ গ্রুপকে পরাজিত করে বিজয়ী হন।
























