বাধন রায়, ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছ। এতে কাজী খলিলুর রহমান (বাংলাদশ বেতার ও মাছরাঙা) সভাপতি ও মানিক রায় (চ্যানল আই ও জনকণ্ঠ) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ছেন।
শনিবার বিকেল তিনটা থেকে ভোটগ্রহণ শুরু হয় চলে বিকেল সাড় চারটা পর্যন্ত নির্বাচনে সহসভাপতি পদে মা. আক্কাস সিকদার (চ্যানল ২৪ ও যুগান্তর) ও মা. মাসউদুল আলম (বাংলাভিশন), সহসাধারণ সম্পাদক পদ কে এম সবুজ (এনটিভি ও কালর কণ্ঠ), কাষাধ্যক্ষ পদে দিলীপ মণ্ডল (সংবাদ), ক্রীড়া সম্পাদক পদে রতন আচার্য্য (বাংলাটিভি ও আমাদর সময়), কার্যনির্বাহী সদস্য পদে চারজন মুহাম্মদ আব্দুর রশীদ (ইনকিলাব), মঈনুল হক লিপু ( চিত্তরঞ্জন দত্ত (দৈনিক রুপালী) ও জহিরুল ইসলাম জলিল (আরটিভি) নির্বাচিত হয়ছেন। এর মধ্য সভাপতি, সহসভাপতি দুজন, সহসাধারণ সম্পাদক ও সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন। এছাড়া সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ ও কার্যনির্বাহী সদস্য পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের ২৯জন ভোটার তাদের ভাটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে নির্বাচন কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আনায়ার হোসেন আনু ফলাফল ঘোষণা করেন। তাকে সহযোগিতা করেন প্রেসক্লাবের আজীবন সদস্য মনোয়ার হোসেন খান ও আজীবন সদস্য প্রবীণ সাংবাদিক হেমায়ত উদ্দিন হিমু। কার্যনির্বাহী পরিষদের ১১টি পদ ১৫জন প্রার্থী নির্বাচনে অংশ নেন।
























