নুরুল বশর মানিক,কক্সবাজার প্রতিনিধিঃ
কক্সবাজারের টেকনাফ সদর মডেল থানা পুলিশের অভিযানে ৫হাজার পিস ইয়াবা সহ ২জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২১জানুয়ারি) সকালে টেকনাফের সদর ইউপির হাজম পাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।এসময় ৫হাজার ইয়াবা ও আমিন খান(২০) ও তসলিমা (২২)নামের দুইজনকে আটক করা হয়েছে
আটককৃতরা হলেন,টেকনাফ সদর ইউপির গোদার বিল এলাকার মৃত মমতাজ আহমদের ছেলে মোহাম্মদ আমিন খান ২০, ও পৌরসভার নাইটং পাড়া এলাকার ফরিদ আলমের মেয়ে তসলিমা(২২)।
টেকনাফ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)মোঃ হাফিজুর রহমান বিষয় টি নিশ্চিত করে বলেন,গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি চৌকষ টিম মাদক বিরোধী অভিযান পরিচালনা করে সদর ইউপি হাজম পাড়া তজিলের বাড়ির সামনে থেকে দুইজনকে আটক করতে সক্ষম হয়।এসময় ধৃতদের হেফাজতে থাকা ৫হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরো জানান,আটককৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
























