নুরুল বশর মানিক, কক্সবাজার জেলা প্রতিনিধিঃ
কক্সবাজারের উখিয়ায় মাদককারবারীদের সঙ্গে বিজিবির ‘গোলাগুলির’ পরে ৫ কেজি ক্রিস্টাল মেথ উদ্ধার করেছেন বাংলাদেশ-বিজিবি।
বৃহস্পতিবার মধ্যরাতে উখিয়ার পালংখালী ব্রীজ এলাকায় মিয়ানমার থেকে আসা মাদক চালানটি পাচারের সময় গোলাগুলির ঘটনাটি ঘটে।
এসময় ঘটনাস্থলে তল্যাশি চালালে একটি ব্যাগে ২৫কোটি টাকা দামের ৫কেজি ক্রিস্টাল মেথ পাওয়া যায়।তবে এ সময় কাউকে আটক করা যায়নি।’
কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মেহেদী হোসাইন কবির তথ্যটি নিশ্চিত করে জানান,মিয়ানমার সীমান্ত দিয়ে মাদকের একটি বড় চালান আসবে- এমন সংবাদের ভিত্তিতে পালংখালী ব্রীজ এলাকায় বিজিবি সদস্যরা অবস্থান নেয়। বিজিবি সদস্যদের অবস্থান টের পেয়ে মাদক কারবারিরা গুলি চালালে আত্মরক্ষায় বিজিবিও গুলি চালায়।এই সময় ঘটনাস্থল থেকে মাদককারবারীরা পালিয়ে যায়।ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি ব্যাগে ২৫ কোটি টাকা দামের ৫ কেজি ক্রিস্টাল মেথ পাওয়া যায়।
তিনি বলেন, উদ্ধার হওয়া ক্রিস্টাল মেথ মাদকগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়ছে। পরবর্তীতে কর্তৃপক্ষের নির্দেশে সেগুলো ধ্বংস করা হবে।
























