সাংবাদিক, লেখক, সাহিত্যক, ও কবি সোনারগাঁ প্রেস ক্লাবের সাবেক সভাপতি বাবুল মোশাররফ স্মরণে নাগরিক শোক সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৩ নভেম্বর) বিকেলে সোনারগাঁ প্রেস ক্লাবের আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
সোনারগাঁ প্রেস ক্লাবের সভাপতি অসিত কুমার দাসের সভাপতিত্বে শোক সভায় বক্তব্য রাখেন, সোনারগাঁ থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সোনারগাঁ প্রেস ক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূইয়া, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সুলতান আহম্মেদ মোল্লা বাদশা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ওসমান গণি, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি গাজি মুজিবুর রহমান, সোনারগাঁ প্রেস ক্লাবের প্রথম আহবায়ক একেএম মাহফুজুর রহমান, ইসলামী লেখক ও লালপুরী দরবার শরীফের গদীনশীল পীর মঈন চিশতি, বিএনপির নেতা ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল, ইন্ডিয়া থেকে প্রকাশিত দ্যা দৈনিক ভাষ্কর প্রত্রিকার বাংলাদেশ প্রতিনিধি সাদেকুর রহমান, সোনারগাঁ প্রেস ক্লাবের সাবেক সভাপতি কাজী নূর মোহাম্মদ, প্রয়াত সাংবাদিক বাবুল মোশাররফের সহধর্মিণী আসমা আখতারী, ছেলে সিফাতুল ইসলাম, বাংলাদেশ বিমানের সাবেক কর্মকর্তা লায়ন শফিকুল ইসলাম নয়ন, কবি রহমান মুজিব, এইচএম সরোওয়ারদী, লেখক মোয়াজ্জেনুল হক, লেখক ও নাট্যকার গাজি লিয়াকত আলী, সাংবাদিক মাসুদ শায়ান, সোনারগাঁ জার্নলিস্ট ফোরামের সভাপতি জাকির হোসেন ঝন্টু, সোনারগাঁ প্রেস ক্লাবের সহ-সভাপতি ফজলে রাব্বী সোহেল, সাধারণ সম্পাদক আল আমিন তুষার, সাংবাদিক গাজী মোবারক, সোনারগাঁ থানার এসআই মাসুদ, আবুল কালাম আজাদ প্রমুখ
























