সোনারগাঁ প্রতিনিধি :নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার সবচেয়ে বড় ও স্বনামধন্য ইউনাইটেড ইন্টারন্যাশনাল স্কুল সারা দিন ব্যাপী উদযাপন করলো মহান বিজয় দিবস।
মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ই ডিসেম্বর সোমবার জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।বিদ্যালয়ের ছাত্রছাত্রী, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা ও সর্বস্তরের জনসাধারণের অংশ গ্রহণে বের হয় বিশাল বিজয় র ্যালি। ছাত্রছাত্রীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় ক্রীড়া প্রতিযোগিতা।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু হয় বিকাল তিন টায়। জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা দেয় বিদ্যালয় কর্তৃপক্ষ। মুক্তিযোদ্ধাদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, বীর মুক্তিযোদ্ধা মো: মনিরুল হক সরকার, বীর মুক্তিযোদ্ধা জামসেদ, বীর মুক্তিযোদ্ধা মফিজ খান প্রমুখ।অনুষ্ঠানে মুক্তিযোদ্ধারা ১৯৭১সালে যুদ্ধকালীন সময়ে তাদের জীবনের যুদ্ধের অভিজ্ঞতা বর্ণনা করেন এবং দেশ গঠনে ছাত্রছাত্রীদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। অনুষ্ঠানের সভাপতি বিদ্যালয়ের অধ্যক্ষ লতিফুর রহমান দীপু বিদ্যালয়ের শিক্ষার মান ও সাফল্য তুলে ধরেন এবং সকলের সহযোগিতা কামনা করেন। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
























