মোঃজুয়েল রানা , মোহনপুর,রাজশাহী।
রাজশাহী মোহনপুর উপজেলার প্রতিদিনের ন্যায় আজও উপজেলায় করোনা মোকাবেলায় সামাজিক দূরত্ব মেনে চলা, বাজার মনিটরিং, জনসমাগম যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখাসহ হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করার জন্য ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী ভূমি কমিশনার মোঃজাহিদ বিন কাশেম । এ সময় কেশরহাট বাজারে দুপুর আনুমানিক ১২ টার দিকে ২ টি রড সিমেন্টের দোকান সরকারি নির্দেশ অমান্য করে খোলা পাওয়া যায়।
আল রিয়াদ আর আল মদিনা এই ২ টি প্রতিষ্ঠানকেই ২০,০০০ টাকা করে মোট ৪০,০০০ টাকা জরিমানা করা হয় এবং দোকান বন্ধ রাখার ব্যাপারে সাবধান করা হয়।
























