জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের মাদারগঞ্জ উপজেলা স্বাস্ব্য কমপ্লেক্সের ফার্মাসিস্ট রেজাউল করিম করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।
জামালপুরের ডেপুটি সিভিল সার্জন ডাঃ কেএম শফিকুজ্জামান জানান, মাদারগঞ্জ উপজেলা স্বাস্ব্য কমপ্লেক্সের ফার্মাসিস্ট রেজাউল করিমের নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বুধবার সন্ধ্যায় তারা নিশ্চিত করেছেন তার শরীরে করোনা পজেটিভ। আক্রান্ত ব্যক্তিকে জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলশনে আনা হচ্ছে।
৩০ বছর বয়সের এই ফার্মাসিস্ট এর বাড়ি টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলায়।
এ নিয়ে জামালপুর জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাড়ালো দুইজনে।
জামালপুরের সিভিল সার্জন ডাঃ আবু সাঈদ মোহাম্মদ মাহবুবুর রহমান জানান, করোনা আক্রন্ত ফার্মাসিস্টের বাড়ি লকডাউন ও তার সংস্পর্শে আসা লোকজনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে।
























