মোঃজুয়েল রানা,নওহাটা, রাজশাহী।
নোভেল করোনা ভাইরাস প্রকোপে অসহায় দারিদ্র কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের নেতৃত্ব দেন রাজশাহী জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পিংকু কুমার সাহা। নওহাটা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের দরিদ্র কর্মহীন মানুষের মাঝে রাতের আধারে খাদ্য সামগ্রী পৌঁছে দেন।
এবিষয়ে ছাত্র লীগ নেতা পিংকু কুমার সাহা বলেন, করোনা ভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতির ফলে খেটে-খাওয়া মানুষগুলো কর্মহীন হয়ে পড়েছে,তাই তাদের জন্য আমাদের এই সামান্য আয়োজন। প্রধানমন্ত্রীর দেওয়া নির্দেশ মেনে চলার পরামর্শ দেন।
তিনি আরও বলেন, ছাত্রলীগ জাতির যেকোনো দুর্যোগে জনগণের পাশে ছিল, আগামী দিনেও থাকবে। আশা করি এই দুর্যোগের সময়ে সমাজে বিত্তবান মানুষগুলোও এগিয়ে আসবে।
এসময় উপস্থিত ছিলেন নওহাটা পৌরসভা ছাত্র লীগের সভাপতি মোঃ তানভীর রহমান,ছাত্রলীগ নেতা আঃরশিদ সহ প্রমুখ।
























