মোঃজুয়েল রানা, মোহনপুর, রাজশাহী
রাজশাহীর মোহনপুরের কেশরহাট পৌর এলাকার করোনা আক্রান্ত নারীর পরিবারে ওষুধ ও খাবার পৌঁছে দিয়েছে স্থানীয় প্রশাসন।
শুক্রবার (১৭ এপ্রিল) বেলা ১১টার দিকে করোনা আক্রান্তের জন্য প্রয়োজনীয় ওষুধসহ খাবার সরবরাহ করেন উপজেলা নির্বাহি অফিসার (ইউএনও) সানওয়ার হোসেন।
এছাড়াও একই সাথে কেশরহাট পৌরসভার সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর প্যানেল মেয়র রুস্তম আলী প্রামাণিকও চাল, ডাল, আটাসহ বিভিন্ন ধরণের খাবার পৌঁছে দেন। আক্রান্ত রোগীকে বাড়িতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানা গেছে।
উল্লেখ্য, আক্রান্ত ওই নারী গত ৯ এপ্রিল নারায়নগঞ্জ থেকে বাবার বাড়ি আসেন। আজ শুক্রবার তাকে বহনকারি সেই ট্রাক ড্রাইভারের নমুনা সংগ্রহ করে কোয়ারেনটাইনে পাঠানো হয়।
























