নারায়ণগন্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক শাহ নিজামের মা মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি অ ইন্না ইলাইহিরাজিউন) ঢাকাস্থ নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি (১৬ এপ্রিল) বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে গভীর শোক সহ মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেছেন সোনারগাঁ পৌরসভার কৃতীসন্তান কেন্দ্রীয় ছাত্রলীগ নেত মোহাম্মদ হোসাইন,গনযোগাযোগ ও উন্নয়ন বিষয়ক উপ-সম্পাদক,সাবেক উপ-ক্রীড়া বিষয়ক সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি।সাবেক সহ-সভাপতি,ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সমন্বয়ক,জাতীয় সংসদ নির্বাচন-২০১৯,নারায়ণগন্জ-৩,সদস্য-ডাকসু নির্বাচন পরিচালনা কমিটি-২০১৯,
এক শোক বার্তায় মোহাম্মদ হোসাইন বলেন, আমাদের প্রাণ প্রিয় ও শ্রদ্ধেয় নেতা শাহ নিজাম ভাইয়ের মায়ের মৃত্যুতে আমরা শোকাহত।আমি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করছি এবং আল্লাহ যাতে তাকে জান্নাত নসীব করেন সেই দোয়া জানাচ্ছি ও শোক সন্তপ্ত সমগ্র পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি’।
























