মো: আলম হোসাইন,রূপগঞ্জ
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন জেলা বিএনপি নেতা ও রূপগঞ্জ উপজেলা চেয়ারম্যান প্রার্থী গোলাম ফারুক খোকন। তিনি জেলার সর্বস্তরের মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
এক শুভেচ্ছা বার্তায় গোলাম ফারুক খোকন বলেন, ঈদুল আযহা ত্যাগ, আত্মশুদ্ধি ও মানবিক মূল্যবোধের এক অনন্য শিক্ষা বহন করে। কোরবানির প্রকৃত শিক্ষা ব্যক্তি ও সমাজজীবনে সাম্য, ভ্রাতৃত্ববোধ এবং পারস্পরিক সহমর্মিতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি আরও বলেন, সমাজের প্রতিটি মানুষ যেন ঈদের আনন্দ সমানভাবে ভাগ করে নিতে পারে, সেই মানসিকতা সবার মধ্যে গড়ে উঠতে হবে। ঈদ শুধু উৎসব নয়, এটি মানুষের মধ্যে ভালোবাসা, সম্প্রীতি ও সামাজিক বন্ধন আরও দৃঢ় করার একটি উপলক্ষ।
এ সময় তিনি পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নারায়ণগঞ্জসহ দেশবাসীর শান্তি, সমৃদ্ধি ও সার্বিক কল্যাণ কামনা করেন।























