আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌদি আরব প্রবাসী সোনারগাঁয়ের কৃতি সন্তান সজ্জাত হোসাইন এবং আজিজুল ইসলামের আর্থিক সহায়তায় গরীবের উকিল নামে খ্যাত এডভোকেট মো: ফিরোজ মিয়া ও সমাজ সেবক মো: রফিকুলইসলামের উদ্যোগে সোনারগাঁও পৌরসভার ৮ নং ওয়ার্ডের হাতকোপা, অনন্তমুছা, চৌদানা, পৌর ভবনাথপুর গ্রামের ৩০ জন গরীব অসহায় পরিবারের মাঝে আজ ২৩ এপ্রিল (বৃহস্প্রতিবার) রাত ৮:৩০ মিনিটে রাতের অন্ধকারে ঘরে ঘরে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
উল্লেখ্য, ইতিপুর্বে করোনা ভাইরাস সংক্রমে খেটে খাওয়া নিন্ম আয়ের মানুষের মধ্যে ৫০ টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী এবং সেই সাথে তাদের করোনা ভাইরাস প্রতিরোধে নানা সচেতনতা মূলক পরামর্শ, হ্যান্ডবিল, জীবাণু নাশক হ্যান্ড সেনিটাইজার ও জীবানু নাশক স্প্রে বিতরণ করেন।
এডভোকেট মো: ফিরোজ মিয়া সবাইকে অনুরোধ করে বলেন আপনারা সরকারের নির্দেশনা অনুযায়ী বাড়িতে থাকেন। বাড়িরবাইরে খুব প্রয়োজন ছাড়া বাহির হবেন না। আপনারা সুস্থ থাকবেন এবং অপরকে সুস্থ রাখবেন। পাশাপাশি বিত্তবানদের প্রতিআহবান জানাচ্ছি আপনারা নিজ নিজ এলাকার আর্থিক সংকটে পরা মানুষগুলোর পাশে দাঁড়ান। এভাবে সবাই এগিয়েআসলে সোনারগাঁও পৌরসভার ৮ নং ওয়ার্ডের কোন মানুষ খাদ্যের অভাবে পড়বে না। সকলের প্রতি আল্লাহ সহায়ক হোক।
























